সারাদেশ

মাগুরা-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আব্দুল মতিনের নেতৃত্বে গণমিছিল ও জনসভা

  মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৫ , ১০:২৭:৩৪ প্রিন্ট সংস্করণ


মাগুরা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিনের নেতৃত্বে বিশাল গণমিছিল ও নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শ্রীপুর মিনি স্টেডিয়ামে জনসভা শেষে বাদ আছর সুশৃঙ্খল বিশাল গণমিছিল শ্রীপুর ও খামারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্টেডিয়ামে এসে মাগরিবের নামাজ আদায় করে। এরপর প্রার্থী আব্দুল মতিন নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, যশোর–কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য এবং মাগুরা-১ আসনের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব আব্দুল মতিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও সাবেক ছাত্রনেতা সহকারী অধ্যাপক মাওলানা এম. বি. বাকের, জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর সহকারী অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সহকারী অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোল্লা মিজানুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা মো. আনিস উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর অমুসলিম শাখার সাংগঠনিক সম্পাদক প্রণয় কুমার বিশ্বাস, মাগুরা জেলা ছাত্রশিবির সভাপতি আমিন উদ্দিন আশিকসহ অন্যরা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ মাওলানা লিয়াকত আলী খান, নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল গাফফার, যুব ও ক্রীড়া সম্পাদক সহকারী অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাস, শুরা সদস্য ও সাবেক ছাত্রনেতা বি. এম. এরশাদুল্লাহ অহিদসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content