মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ৩০ নভেম্বর ২০২৫ , ৫:৪৪:১৪ প্রিন্ট সংস্করণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে মাগুরার শ্রীপুর উপজেলা বিএনপি। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দারের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল হক মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, শ্রীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইদ্রিস আলী বিশ্বাস, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক সেলিম মোল্যা, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি টুকু খান এবং শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তর প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান। তাঁরা বলেন, দেশনেত্রীর শারীরিক সুস্থতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে নতুন শক্তি দেবে।




















