সারাদেশ

বগুড়ায় টাচস্টোন স্কুল অ্যান্ড কলেজে কোরআন সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

  বগুড়া প্রতিনিধি ৯ ডিসেম্বর ২০২৫ , ৪:১৬:৩৭ প্রিন্ট সংস্করণ

 

বগুড়া শহরের ছিলিমপুরে টাচস্টোন স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে পবিত্র আল কোরআনের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে ১৬ জন শিক্ষার্থী কোরআনের সবক প্রদান করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক, গবেষক, সাংবাদিক ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডা. মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল মজিদ, এ. জে. এম. হামিদুল ইসলাম রাহেল, কৃষিবিদ এ. কে. আজাদ, নাজিম উদ্দিন আহমদ, জালাল উদ্দিন, শরিফুল ইসলাম সোহেল, আব্দুল মালেক, ডা. মো. আরিফুর রহমান তালুকদার, রাশেদুল ইসলাম গরোমান, আবুল কাশেম প্রমুখ।

এ ছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসান বিন কেরামত, সরদার ফাতেমা জোহরা ময়না, রোকসানা আফরোজ, সাইফুল ইসলাম, শাহনাজ পারভীন, শামীম হাসান, কে. এম. শামীম হাসান, সালমা খাতুন, মাহমুদা আক্তার, মুহাইমেনুল ইসলাম, নিয়ামুল হোসাইন, মারুফা আক্তার ও উম্মে রায়বিনা রিয়া প্রমুখ।

বক্তারা কোরআন শিক্ষার আলোকে নৈতিকতা, শিষ্টাচার ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন সবক শ্রবণ করে অতিথিরা মুগ্ধতা প্রকাশ করেন এবং এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আরও খবর

Sponsered content