রাজনীতি

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জাইমা রহমান

  প্রতিনিধি ২৮ ডিসেম্বর ২০২৫ , ৪:৪২:৩৬ প্রিন্ট সংস্করণ

ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান।

রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে জানানো হয়, নির্বাচন কমিশনের প্রক্রিয়ার মাধ্যমে ভোটার হিসেবে তাদের দুজনকে অন্তভুক্ত করা হয়েছে।

এর আগে শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে ভোটার হিসেবে নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন তারা দুজন।

আরও খবর

Sponsered content