সারাদেশ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত করলেন গাজীপুর-২ আসনের বিএনপি প্রার্থী রনি

  মোঃ নুরুজ্জামান শেখ , গাজীপুরঃ ৫ জানুয়ারি ২০২৬ , ১:৩৬:৪৭ প্রিন্ট সংস্করণ


গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন।

রোববার (তারিখ উল্লেখযোগ্য) ঢাকায় অবস্থিত শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মাজারে গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে মরহুম দুই নেতার রুহের মাগফিরাত কামনা করা হয়।

মাজার জিয়ারত শেষে সংক্ষিপ্ত দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেশ ও গণতন্ত্রে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এ সময় এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মীর হালিমুজ্জামান ননী, এডভোকেট শহিদুজ্জামান, আহম্মদ আলী রুশদী, হান্নান মিয়া হান্নু, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি এডভোকেট মেহেদী হাসান এলিস ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, ভিপি জয়নাল আবেদীন তালুকদার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন এবং টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বসির উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, মহানগর কৃষকদলের আহ্বায়ক আতাউর রহমান, সদস্য সচিব খান জাহিদ হাসান নিপু, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর এবং জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলফাজ দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও খবর

Sponsered content