সারাদেশ

দাগনভূঞায় ৫নং ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরামের ২০২৬–২৭ সালের পূর্ণাঙ্গ কমিটি গঠন

  ফেনী প্রতিনিধি | জাহিদ হাসান চৌধুরী ৫ জানুয়ারি ২০২৬ , ৮:২৩:২২ প্রিন্ট সংস্করণ

সরকার অনুমোদিত দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ৫নং ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরাম-এর ২০২৬–২৭ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ শহিদ উল্যাহ-কে সভাপতি এবং মোহাম্মদ একরামুল হক-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

কমিটিতে প্রধান সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছেন নুরুল হুদা হুদন
সমন্বয়ক পদে রয়েছেন— এনামুল কবির রুবেল, ইমরান চৌধুরী, আফসার আজিম, মোশাররফ হোসেন রিবন ও শেখ রাসেল।

সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোঃ শাহ আলম।
সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন— আনোয়ারুল হক মাহফুজ, মোঃ আবদুর রাজ্জাক, কোরবান আলী পলাশ, মোঃ ইসমাইল হোসেন, আব্দুল হালিম, মোঃ নুরুজ্জামান টিপু, মোঃ মোশাররফ হোসেন, সাখাওয়াত হোসেন সুমন, মোঃ জামাল উদ্দিন, বাবলু হাজারি, ওয়াসিম হাজারি, গোলাম সরোয়ার ফারুক, আবু নাসের মনু, আনোয়ার হোসেন বাবু, মোঃ ফজলুল হক, আরিফুল হক খোকন, আবদুর রহমান ফরহাদ, সাইফুল ইসলাম, নুরুল হক সেলিম।

সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন— জাহিদুল আনোয়ার তৈমুর, মোঃ জামাল উদ্দিন বাবলু, সঞ্জিব ভট্টাচার্য ও মোঃ নজরুল ইসলাম সাকিব।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন— আবদুল্লাহ আল আরাফাত, ইয়াসিন আরাফাত সায়মন, মোহাম্মদ নুরুল আফসার, মোহাম্মদ রাকিব ও নুরুল হুদা সোহাগ।
সহ-সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন— মোঃ আবুল কালাম আজাদ, মোঃ সফিকুল ইসলাম জুয়েল, আবদুল আউয়াল পলাশ, আবদুল হান্নান তিতু, মোহাম্মদ বেলাল, দেলোয়ার সুমন, নুর নবী ও ইমরান হোসেন ছোটন।

এছাড়া
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক— আলমগীর ইলিয়াস, মোঃ মনির আহম্মদ ও নেয়ামুল হুদা নিলয়।
আইন বিষয়ক সম্পাদক— অ্যাডভোকেট রিয়াজুর ইসলাম ও অ্যাডভোকেট মুয়াজ্জিন হোসেন নিশান।
প্রচার সম্পাদক— মোহাম্মদ ইব্রাহিম, মোঃ ইলিয়াস সোহেল, মোঃ কামরুল সোহরাওয়ার্দী ও মাহমুদ বিন আমীন।
কোষাধ্যক্ষ— শেখ জাহিদ ও শামসুর হুদা উদয়।
ধর্ম বিষয়ক সম্পাদক— মোঃ নুরুল আফছার, মোঃ আরাফাত ও প্রদীপ মজুমদার।
ব্লাড ডোনেশন বিষয়ক সম্পাদক— আবদুল্লাহ আল মামুন, রাকিব হোসেন, মোহাম্মদ নাজমুল হুদা হৃদয়, আনিসুর রহমান সুজন, আবদুল্লাহ আল মাসুম ও ইকবাল হোসেন টিপু।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, “প্রবাসীর স্বপ্ন আমাদের অঙ্গীকার, সমাজ পরিবর্তনে এগিয়ে যাবো দুর্বার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইয়াকুবপুর যুব প্রবাসী ফোরাম দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংগঠনটি অসহায় ও সুবিধাবঞ্চিতদের সহায়তা, কর্মসংস্থান সৃষ্টি, অসুস্থ ব্যক্তির চিকিৎসা সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে নিয়মিত অবদান রেখে চলেছে।

এই ধারাবাহিক সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ সংগঠনটি সরকারি নিবন্ধন, বিভিন্ন সম্মাননা ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। নবগঠিত কমিটিকে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

আরও খবর

Sponsered content