সারাদেশ

মান্দা উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

  মান্দা (নওগাঁ) প্রতিনিধি: ১২ জানুয়ারি ২০২৬ , ১০:৪১:৫৫ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মান্দা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা শাখার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারি এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে মো. মকলেছুর রহমান মকেকে আহ্বায়ক এবং শফিকুল ইসলাম বাবুল চৌধুরীকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন— মো. তোফাজ্জল হোসেন টুকু, মো. নওফেল আলী মন্ডল, মো. বেলাল হোসেন খান, মো. শামশুল ইসলাম বাদল, অ্যাডভোকেট কুমার বিশ্বজিৎ, মো. এমদাদুল হক, মো. মোজ্জাম্মল হক মুকুল, মো. আব্দুল মতিন, মো. ওবাইদুল হক, মো. বাবুল হোসেন, মো. জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, মো. নুরুল ইসলাম এবং মো. শাহিদুজ্জামান সালেক।
দলীয় নেতারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটির অনুমোদনপত্রে স্বাক্ষর করেছেন উপজেলা বিএনপির সভাপতি এম. এ. মতীন এবং বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ডা. ইকরামুল বারী টিপু।

আরও খবর

Sponsered content