সারাদেশ

যারা বেহেশতের টিকেট দিচ্ছে তারা শিরক করছে: তারেক রহমান

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) : ২২ জানুয়ারি ২০২৬ , ১০:০৫:০৫ প্রিন্ট সংস্করণ

oplus_0


আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে নবী রাসুল (সা.)-এর ন্যায়ের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ১টায় সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি জনসভা থেকে হজ্ব করা একজনকে মঞ্চে নিয়ে বলেন, তিনি কাবায় তাওয়াফ করে এসেছেন। এরপর প্রশ্ন করেন, “সবকিছুর মালিক কে?” উত্তরে ওই ব্যক্তি বলেন, “আল্লাহ।” তখন তারেক রহমান বলেন, “বেহেশত ও দোজখের মালিক আল্লাহ। যেটার মালিক আল্লাহ, সেটা অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। যারা বিভিন্ন টিকিট দিচ্ছে—যেটার মালিক মানুষ না—কিন্তু সেটার কথা বলে শিরক করছে। নির্বাচনের আগেই একটি দল মানুষকে ঠকাচ্ছে, এবার নির্বাচনের পর কেমন ঠকাবে বুঝে নেন।”

তিনি বলেন, “একটি মহল দেশে ষড়যন্ত্রের চেষ্টা করছে। যারা ভোট ডাকাতি করে দেশ ছেড়ে পালিয়েছিল, তাদের মতো আবারও ব্যালট ডাকাতির ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ৫ আগস্ট প্রমাণ করেছে, যে কোনো ষড়যন্ত্র তারা প্রতিহত করতে পারবে।”

তিনি আরও বলেন, “কীভাবে বাংলাদেশ একটি দেশের হাতে তুলে দেওয়া হয়েছিল আমরা ভুলিনি। দিল্লি নয়—পিণ্ডি নয়, সবার আগে বাংলাদেশ। করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।”

নারী ও যুব সমাজের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, “আমরা সকল শিক্ষিত মা-বোনকে স্বনির্ভর করতে চাই। লাখ লাখ বেকারের কর্মসংস্থান তৈরি করা হবে। প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তুলতে চাই। বিএনপি সরকার গঠন করলে গ্রাম ও শহরের সকল দুস্থ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে পরিবারের সবাই উপকৃত হবে। এজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে।”

আরও খবর

Sponsered content