শিক্ষা ও শিক্ষাঙ্গন

প্রাথমিক শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

  প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ১১:১৬:২৬ প্রিন্ট সংস্করণ

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে পরবর্তী ধাপের প্রস্তুতি শুরু হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য দেশের কয়েকটি জেলায় মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

গতকাল রোববার সংশ্লিষ্ট জেলাগুলোর প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসন কার্যালয় পৃথক চিঠির মাধ্যমে মৌখিক পরীক্ষার এই সময়সূচি জানায়। চিঠি অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি থেকে মৌখিক পরীক্ষা শুরু হয়ে চলবে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের সব প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে রাখতে হবে। নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত না হলে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ মিলবে না বলেও জানানো হয়েছে।

ভাইভার সূটি প্রকাশ করা জেলাগুলোর মধ্যে রয়েছে- গাজীপুর, রাজশাহী, রাজবাড়ি, ফরিদপুর, মাগুরা, যশোর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, ঠাকুরগাঁও, বরিশাল, মানিকগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় মৌখিক পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে এবং পরীক্ষাসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

এর আগে, গত বুধবার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী উত্তীর্ণ হন।

আরও খবর

Sponsered content