সারাদেশ

ওসমানীনগরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল অস্ত্র-গোলাবারুদ

  প্রতিনিধি ১ ফেব্রুয়ারি ২০২৬ , ৫:২৩:৫৪ প্রিন্ট সংস্করণ

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ারাবাজার ইউনিয়নর পরিষদের (ইউপি) চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ নেতা পীর মজনু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী। অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাত ১১টার থেকে রাতভর উপজেলার ব্রাম্মণ গ্রামে ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়ার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সেনাবাহিনীর দুটি টহল দল এবং ওসমানীনগর থানা পুলিশের একটি টহল দল অংশগ্রহণ করে।

রোববার (১ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদুল আলম ভূইয়া।

জানা যায়, অভিযানকালে বসতবাড়ি তল্লাশি করে একটি দুইনলা বন্দুক, তিন রাউন্ড গোলাবারুদ, একটি বর্শা, একটি হকি স্টিক, একটি পিস্তল কভার, তিনটি পাসপোর্ট এবং একটি বুলেটপ্রুফ জ্যাকেট উদ্ধার করা হয়। এসময় পীর মজনু মিয়ার ছেলে অভিযানে যুবলীগ নেতা কিবরিয়া ও ছাত্রলীগ নেতা নজরুল মিয়াকে পাওয়া যায়নি।

উদ্ধার এসব সামগ্রী দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে আইনশৃঙ্খলা বাহিনী ধারণা করছে। উদ্ধার অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামগ্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এই অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ওসি মুর্শেদুল আলম ভূইয়া জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content