অপরাধ

মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

  এস এম অপু , মানিকগঞ্জ: ৩ ফেব্রুয়ারি ২০২৬ , ২:৪৬:৪৬ প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার  দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কর্নেল ওয়াসিম আকরাম।

তিনি জানান,  সোমবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলা-এর লেসরাগঞ্জ বাজারসংলগ্ন এলাকায় কতিপয় দুর্বৃত্ত আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক গোপন করে রেখেছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী-এর নেতৃত্বে ৫৪ জন সেনাসদস্য এবং বাংলাদেশ পুলিশ-এর ২১ সদস্যের একটি চৌকস দল অংশ নেয়। সাঁড়াশি অভিযানে পাকিস্তান প্রস্তুতকৃত একটি রিভলবার, পাঁচটি ককটেল বোমা, কিছু দেশীয় ধারালো অস্ত্র এবং একটি বৈদ্যুতিক সংযোগযুক্ত বোমা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত বৈদ্যুতিক বোমাটি সেনাবাহিনীর বোম ডিসপোজাল দল কর্তৃক নিরাপদে ধ্বংস করা হয়। এছাড়া রিভলবার, ককটেল বোমা ও অন্যান্য উদ্ধারকৃত সামগ্রী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিরামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও খবর

Sponsered content