ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ১৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৪০:২৬ প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি’র ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী ড. এম এ মুহিতকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) রাত ২ টার দিকে সিরাজগঞ্জ-৬ ( শাহজাদপুর) আসনের বেসরকারী এ ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ মুহিতকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষনা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ৭১ হাজার ৫০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী এনসিপির এস এম সাইফ মোস্তাফিজ পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৮৮৪ ভোট।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. আমিনুল ইসলাম সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর) আসনের এ ফলাফল ঘোষণা করেছেন।




















