সারাদেশ

সিলেটে হামে আক্রান্ত শিশুর মৃত্যু, বিভাগে প্রথম ঘটনা

  নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট): ৬ এপ্রিল ২০২৬ , ৪:০১:১৬ প্রিন্ট সংস্করণ

সিলেটে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু হয়েছে। এটি সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির জানান, দু’দিন আগে হাম ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে, সিলেট বিভাগে হাম ও রুবেলার পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জন রোগী ল্যাবরেটরি পরীক্ষায় শনাক্ত হয়েছেন। একই সময়ে ৪৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে বিভাগজুড়ে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৬২ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন। এ পর্যন্ত বিভাগে মোট ৩৭ জনের হাম শনাক্ত হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হাম রোগীদের জন্য পৃথক আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। সোমবার থেকে ১০ শয্যার এই ইউনিট কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও খবর

Sponsered content