আইন-আদালত

স্ত্রীসহ সাবেক মেয়র তাপসের ৬ ক্রেডিট ‎কার্ডের ডেবিট কার্যক্রম ব্লকডের নির্দেশ

  প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ , ১:৪৮:৩৮ প্রিন্ট সংস্করণ

‎ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরিন তাপসের নামে মধুমতি ব্যাংক পিএলসির তিনটি করে ছয়টি ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লকডের নির্দেশ দিয়েছেন আদালত।

‎আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ফয়েজ এই আদেশ দিয়েছেন।

‎‎মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লক চেয়ে পৃথক দুটি আবেদন করেন।

‎‎‎তাপসের আবেদনে বলা হয়, সংসদ সদস্য ও মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে ফজলে নূর তাপস নিজ ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসংগতিপূর্ণ ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করে দখলে রাখে। এবং তার নামীয় ২৭টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা ও ৫ লাখ ১৭ হাজার ৫২৭ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর করার অপরাধে দুদক মামলা দায়ের করে।

মামলার তদন্ত চলছে। শেখ ফজলে নূর তাপস এসব ক্রেডিট কার্ডসমূহের মাধ্যমে যেন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারেন, সেজন্য এসব ক্রেডিট কার্ডসমূহের ডেবিট কার্যক্রম ব্লক করা একান্ত প্রয়োজন।

‎‎আফরিনের আবেদনে বলা হয়, তিনি এবং তার স্বামী পরস্পর যোগসাজশে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৯৮ টাকা মূল্যের সম্পদের মালিকানা অসাধু উপায়ে অর্জন করে দখলে রেখে এবং ৯টি ব্যাংক হিসাবে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭০ কোটি ৮৯ লাখ ৯৩ হাজার ৬৬৯ টাকা ও ৩ লাখ ৯৫ হাজার ৯৬৩ মার্কিন ডলার সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর ও স্থানান্তর কারার অপরাধে দুদক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

মামলার তদন্ত চলছে। আফরিন তাপস এসব ক্রেডিট কার্ডসমূহের মাধ্যমে যেন ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে না পারেন, সেজন্য এসব ক্রেডিট কার্ডসমূহের ডেবিট কার্যক্রম ব্লক করা একান্ত প্রয়োজন।

আরও খবর

Sponsered content