জাতীয়

বনানীতে বাস দুর্ঘটনায় নিহত ২

  প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২৬ , ৪:১৪:১৬ প্রিন্ট সংস্করণ

রাজধানীর বনানীতে বাস দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বনানী থানার ওসি ফরিদুল ইসলাম বাস দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।বনানী থানার ডিউটি অফিসার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে মোহাম্মদপুর থেকে গাজীপুর যাওয়ার পথে বনানীতে তৃতীয় লিঙ্গের লোকদের তোপের মুখে ভুঁইয়া পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফুটওভার ব্রিজে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুই বাসযাত্রী নিহত হন। সেই সঙ্গে আরও কয়েকজন আহত হন।

আরও খবর

Sponsered content