রবিউল হোসেন | দৈনিক মত প্রকাশ ১৫ মে ২০২৬ , ৭:২১:০৮ প্রিন্ট সংস্করণ
কুমিল্লার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের তেলিপাড়া এলাকায় এক প্রতিবন্ধী অটোরিকশাচালকের অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবারের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, তেলিপাড়া গ্রামের এক প্রতিবন্ধী ব্যক্তি অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শুক্রবার দুর্বৃত্তরা কৌশলে তাকে আটক করে হাত-পা বেঁধে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি উপজেলার বেলঘর ইউনিয়নের তুলাতুলী এলাকার তেলিপাড়া গ্রামে ঘটে। তবে ছিনতাইকারীরা কোন এলাকার বাসিন্দা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পরে স্থানীয় লোকজন ওই ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত ছিনতাইকারীদের শনাক্ত করে অটোরিকশাটি উদ্ধারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।




















