সারাদেশ

ঘোড়াঘাটে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩, হেলপার আটক

  দিনাজপুর প্রতিনিধি: ২৩ মে ২০২৬ , ১১:৪২:৫৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ এবং ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল প্রায় ৯টার দিকে উপজেলার রানীগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। তারা রানীগঞ্জ বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ওঠার সময় দিনাজপুর থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে। একই সঙ্গে ট্রাকের হেলপারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content