প্রতিনিধি ২৫ মে ২০২৬ , ৮:০০:১৭ প্রিন্ট সংস্করণ
রাজধানীর পল্লবীর কালশীর বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আজ সোমবার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় পাঁচটি ইউনিট। এর মধ্যে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও তিনটি ইউনিট যোগ দিয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পর বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।




















