লাইফস্টাইল

লটকনের আচার বানাবেন যেভাবে

  প্রতিনিধি ১৬ জুন ২০২৬ , ১১:১২:৫৯ প্রিন্ট সংস্করণ

টক-মিষ্টি স্বাদের জনপ্রিয় ফল লটকনের মৌসুম এখন। মৌসুমি এই ফলের স্বাদ সারা বছর উপভোগ করতে চাইলে বানিয়ে রাখতে পারেন সুস্বাদু লটকনের আচার। সহজ কিছু উপকরণেই ঘরেই তৈরি করা যায় এই মুখরোচক আচার। জেনে নিন লটকনের আচার তৈরির সহজ রেসিপি।

উপকরণ

খোসা ছাড়ানো লটকন – ২ কাপ

লবণ – আধা চা-চামচ

কাশ্মীরি মরিচগুঁড়া – ১ টেবিল চামচ

চিনি – ১ টেবিল চামচ

পাঁচফোড়নগুঁড়া – ১ টেবিল চামচ

তেঁতুল – ১ টেবিল চামচ

সিরকা – ১ কাপ

ভাজা জিরাগুঁড়া – ১ চা-চামচ

প্রণালি

প্রথমে একটি শুকনা পাত্রে খোসা ছাড়ানো লটকন নিয়ে চুলায় হালকা আঁচে জ্বাল দিন। লটকন থেকে বের হওয়া পানি শুকিয়ে এলে নামিয়ে নিন। অন্যদিকে, সিকি কাপ সিরকার মধ্যে তেঁতুল ভিজিয়ে রাখুন। এরপর লটকনের সঙ্গে লবণ, পাঁচফোড়নগুঁড়া ও কাশ্মীরি মরিচগুঁড়া মিশিয়ে নিন। তারপর চিনি ও সিরকায় ভেজানো তেঁতুল যোগ করে ভালোভাবে নাড়তে থাকুন। চিনি গলে গিয়ে আচার থকথকে হয়ে এলে বাকি সিরকা ও ভাজা জিরাগুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চুলা থেকে নামিয়ে নিন। আচার সম্পূর্ণ ঠান্ডা হলে পরিষ্কার ও শুকনা কাচের বয়ামে ভরে সংরক্ষণ করুন।

আরও খবর

Sponsered content