অর্থ-বাণিজ্য

রেমিট্যান্সে নতুন মাইলফলক: বছরে ৩৫.৫৬ বিলিয়ন ডলার আয়

  প্রতিনিধি ২ জুলাই ২০২৬ , ৬:৫২:১৪ প্রিন্ট সংস্করণ

প্রবাসী বাংলাদেশিরা সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছেন। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এই অর্থবছরে মোট ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন বা ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা দেশের ইতিহাসে একক অর্থবছরে সর্বোচ্চ।

বুধবার ১ জুলাই প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা যায়, আগের অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সদ্য শেষ হওয়া জুন মাসে মোট ২ হাজার ৮০৬ মিলিয়ন বা ২৮০ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু জুনের শেষ দিন, অর্থাৎ ৩০ জুন এক দিনেই ১২০ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। তবে ২০২৫ সালের জুন মাসের এই আয় ২০২৪ সালের জুন মাসের ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলারের তুলনায় কিছুটা ভিন্ন।

আরও খবর

Sponsered content