প্রতিনিধি ৬ জুলাই ২০২৬ , ১:২২:১১ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের বাজারে নিজেদের নতুন ফোন ভিভো ওয়াই৫০০ আনতে যাচ্ছে গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। আধুনিক ডিজাইন, প্রিমিয়াম ফিনিশ এবং দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন বৈশিষ্ট্যের সমন্বয়ে তৈরি এই স্মার্টফোনের প্রি-বুকিং শুরু হচ্ছে ৮ জুলাই থেকে।
৫ জুলাই, রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভিভো ওয়াই৫০০-এর অন্যতম আকর্ষণ এর ডিজাইন। মহাকাশযানের পোর্টহোল থেকে অনুপ্রাণিত ‘নেব্যুলা উইন্ডো’ ক্যামেরা মডিউল ফোনটির পেছনের অংশে ভিন্নমাত্রার নান্দনিকতা যোগ করেছে। এছাড়া ডুয়াল-প্লেটিং প্রযুক্তিতে তৈরি মেটালিক ফ্রেম এবং সাটিন ম্যাট ব্যাক প্যানেল ফোনটিকে প্রিমিয়াম লুক দেওয়ার পাশাপাশি আরামদায়ক গ্রিপ নিশ্চিত করবে এবং ফিঙ্গারপ্রিন্ট ও দাগ কম পড়তে সহায়তা করবে।
নতুন স্মার্টফোনটি পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু—এই দুটি রঙে পাওয়া যাবে। পার্ল হোয়াইট সংস্করণে থাকছে কোমল ঝিলিক ও পরিচ্ছন্ন নকশা, আর মিডনাইট ব্লু সংস্করণে ফুটে উঠবে গভীর ও আধুনিক নান্দনিকতা।
ভিভো ওয়াই৫০০-এ রয়েছে ৯৪.৪৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও সমৃদ্ধ আল্ট্রা-থিন বেজেলের ডিসপ্লে, যা প্রায় ফুল-স্ক্রিন ভিউয়িং অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন ফোনটির উদ্বোধন উপলক্ষে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড মিনিসো-এর সঙ্গে অংশীদারত্ব করেছে ভিভো। এর আওতায় আগামী ৮ জুলাই থেকে ভিভো ওয়াই৫০০ প্রি-বুক করলে ক্রেতারা উপহার হিসেবে পাবেন একটি পেনপেন ডল, একটি বিশেষ ফোন কভার এবং এক্সক্লুসিভ স্টিকার।
ভিভোর ভাষ্য, নতুন ওয়াই৫০০ কেবল একটি স্মার্টফোন নয়; বরং স্টাইল, ব্যক্তিত্ব ও দৈনন্দিন ব্যবহারিকতার সমন্বয়ে ব্যবহারকারীদের জন্য নতুন অভিজ্ঞতা নিয়ে আসবে।















