শিক্ষা ও শিক্ষাঙ্গন

চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ

  প্রতিনিধি ১০ সেপ্টেম্বর ২০২৬ , ১১:০২:৫১ প্রিন্ট সংস্করণ

চ্যানেল আইয়ের জনপ্রিয় ও সরাসরি সম্প্রচারিত প্রতিদিনের সংগীতানুষ্ঠান ‘গান দিয়ে শুরু’-তে সংগীত পরিবেশন করেছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে সংগীত পরিবেশনায় অংশ নেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক অনন্যা আচার্য্য, কানিজ খন্দকার মিতু ও আফরোজা রুপা। তাঁদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী আক্কাস হোসেইন আকাশও সরাসরি অনুষ্ঠানে গান পরিবেশন করেন।

চ্যানেল আইয়ের ‘গান দিয়ে শুরু’ অনুষ্ঠানটি দীর্ঘ দিন ধরে নতুন ও উদীয়মান প্রতিভাদের জাতীয় পর্যায়ে তুলে ধরার একটি অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। বিশেষ করে একাডেমিক পর্যায়ে সংগীতচর্চারত শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় গণমাধ্যমে নিজেদের পরিবেশনা উপস্থাপনের এমন সুযোগ তাদের পেশাগত অভিজ্ঞতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের জাতীয় সম্প্রচার বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক অনুশীলন ও পেশাদার সংগীত খাতের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধ তৈরি করে। পাশাপাশি এটি তরুণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের ভবিষ্যৎ শিল্পীসত্তা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আরও খবর

Sponsered content