পটুয়াখালী প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৪:৫৬:০২ প্রিন্ট সংস্করণ
পটুয়াখালীর মহিপুর থানার কুয়াকাটায় পুলিশের অভিযানে মো. সাদ্দাম সিকদারকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুল লতিফ সিকদারের ছেলে।
মহিপুর থানা পুলিশ জানায়, সাদ্দাম সিকদারের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুটি মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাদ্দাম সিকদারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।





















