সারাদেশ

শ্রীপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী

  মাগুরা প্রতিনিধি ২৮ নভেম্বর ২০২৬ , ৭:৩২:১২ প্রিন্ট সংস্করণ

মাগুরার শ্রীপুরে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠান হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমীয়া আক্তার রোজী।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারদিন মনীর অর্ণব।

এ সময় বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা জোয়ার্দার শফিউর রহমান, শ্রীপুর প্রেসক্লাবের আহ্বায়ক খান আবু হাসান, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ফরিদুর রহমান, খামারি মো. ইদ্রিস আলী ও রথীন্দ্রনাথ রায়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শ্রীপুর শিল্পকলা একাডেমির পরিচালক ও সাংবাদিক আশরাফ হোসেন পল্টু।

আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় তিনজন বিজয়ীর হাতে পুরস্কার এবং ১০ জন খামারির মধ্যে বিভিন্ন ধরনের ওষুধ বিতরণ করা হয়।

আরও খবর

Sponsered content