মেহেরপুর প্রতিনিধি ১০ জানুয়ারি ২০২৬ , ১০:৫৮:৪৭ প্রিন্ট সংস্করণ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবরপাড়া এলাকায় অবস্থিত ফরিদনগর ইয়া রাসুলুল্লাহ (সা.) হাফিজিয়া মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী হাফেজদের পাগড়ি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেওয়া হয় এবং কোরআনে হাফেজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকনগর ডি.এস. আমিনিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা শহিদুল ইসলাম শাহীদি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই প্রতিষ্ঠানের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাবিদুল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা পরিচালক আহসান আলী। পুরো আয়োজনের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় ছিলেন হাফেজ মাওলানা ফাহাদ শেখ।
অনুষ্ঠানে বক্তারা কোরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, হাফেজে কোরআন তৈরি কেবল একটি শিক্ষাক্রম নয়; এটি জাতি গঠন ও সমাজে নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্র ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।





















