সারাদেশ

জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদ কবর জিয়ারত করে মেহেরপুরে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

  মেহেরপুর প্রতিনিধি : ২২ জানুয়ারি ২০২৬ , ১১:৫৯:০৩ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জুলাই স্মৃতিস্তম্ভ ও পৌর কবরস্থানে শহীদ তারেক সাইফুল্লাহসহ কবরবাসীদের উদ্দেশ্যে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন মেহেরপুর-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খান।

এ সময় দলীয় নেতাকর্মীরা মিছিল ও গণসংযোগের মাধ্যমে বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণায় অংশ নেন। পরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে ভোটারদের সমর্থন চান জামায়াত প্রার্থী।

দলীয় সূত্র জানায়, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে ধারাবাহিকভাবে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম চালানো হবে।

স্থানীয়দের ভাষ্য, নির্বাচনী প্রচারণা শুরু হওয়ায় এলাকায় রাজনৈতিক তৎপরতা আরও বেড়েছে। সামনে বিভিন্ন দলের প্রচারণা আরও জোরালো হবে বলে মনে করছেন তারা।

আরও খবর

Sponsered content