নওগাঁ প্রতিনিধি ২৯ নভেম্বর ২০২৬ , ২:৫৭:২৮ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দায় লকডাউন কর্মসূচি পালনের দাবি উঠেছে। শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় মান্দা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় বলে স্থানীয় সূত্র ও দলীয় নেতাকর্মীদের বরাতে জানা গেছে। এতে নেতৃত্ব দেন মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওগাঁ জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) নাহিদ মোর্শেদ বাবু।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে সন্ধ্যায় মান্দা এলাকায় কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন বলে জানানো হয়।
এদিকে, কর্মসূচি চলাকালীন ১ মিনিট ৩৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে অনলাইনে নানা আলোচনা চলছে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









