প্রচ্ছদ

রাকিবুল বাসারের কবিতা ‘বীরের জীবন’

  প্রতিনিধি ৭ মার্চ ২০২৫ , ১১:৪১:২৪ প্রিন্ট সংস্করণ

শোষিতের মতন নয়, বীরের জীবন চাই,
অগ্নিস্ফুলিঙ্গ হৃদয় জুড়ে, জেগে উঠুক জয়।
দুঃখের অন্ধকারে নয়, আলোয় হবে বাস,
স্বপ্ন হবে দীপ্তিময়, মুছে যাবে হতাশ।

শেকল ভাঙার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবো পথ,
মুক্তির গান গাইবে প্রাণ, হার মানাবে রথ।
বুকের মাঝে জ্বলবে আগুন, অন্যায়ের প্রতিবাদ,
বীরের জীবন বেছে নিয়ে রুখবো সব অশান্তির জাত।

ভয়কে জয় করে চলবে মন, বুকে সাহস অমল,
সত্যের পথে শপথ নেব, দুর্বলতা থাকুক বিমল।
শোষিতের মতন নয়, বীরের প্রাণ জাগে,
বিজয়ের রঙে রাঙাবো মাটি, আসবে নতুন ভোর ।

আরও খবর

Sponsered content