প্রচ্ছদ

ওমানে ঈদের নামাজের সময় ঘোষণা – প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ

  রবিউল হোসেন ৫ জুন ২০২৫ , ১২:৫৫:১৫ প্রিন্ট সংস্করণ

ওমানে পবিত্র ঈদুল আজহার নামাজের সময়সূচি ঘোষণা করেছে দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আগামী ১০ জুন, মঙ্গলবার সকাল ৬টা ৫ মিনিটে দেশজুড়ে নির্ধারিত মসজিদ ও ঈদগাহ মাঠে একযোগে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, আবহাওয়া ও স্থানীয় পরিস্থিতির উপর ভিত্তি করে কিছু অঞ্চলে সময় কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে অধিকাংশ এলাকাতেই নামাজ শুরু হবে একই সময়ে। ঈদ জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ওমানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা ঈদ উপলক্ষে নানা প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন। অনেকেই পরিবার থেকে দূরে থাকলেও একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত।
প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ কাওসার বলেন, “প্রিয়জনদের ছাড়া ঈদে মন খারাপ থাকে, তবে সহকর্মী ও বন্ধুদের নিয়ে আমরা মিলেমিশে ঈদের আনন্দ উপভোগ করি।”
এদিকে, ঈদের দিন মসজিদ ও ঈদগাহে স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, ঈদুল আজহা ত্যাগ ও কুরবানির মহান বার্তা বহন করে। এই উৎসব মুসলিমদের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে।
এমআই

আরও খবর

Sponsered content