মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ , ২:০৮:৩২প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ধর্মঘর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ০৪টি দোকান। মঙ্গলবার গভীর রাতে এ আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। উপজেলার ধর্মঘর ইউনিয়নে’র ধর্মঘর বাজারে গিয়াস উদ্দিনের মুদি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আগুনে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা ভুক্তভোগীদের।
মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে গিয়াস উদ্দিন মুদি দোকান, আক্তার মিয়া সারের দোকান , জুবায়েদ কসমেটিক, এবং জাবেদ এর চা স্টল পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী গিয়াস উদ্দিন সহ অনেকে বলেন, ‘রাতে ব্যবসা দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। বাজারে আগুন লেগেছে বলে হঠাৎ রাতে খবর পাই। পরে এসে দেখি দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। অনেক দেনা-পাওনা করে ব্যবসা করছি। এখন কী করব। সব দিকে অন্ধকার। সরকারি সহযোগিতা ছাড়াই কোনোভাবেই সামনে চলতে পারব না।
ধর্মঘর ইউ/পির চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল বলেন, রাতে হঠাৎ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি মুদি দোকান সহ বাজারে ০৪টি দোকান আগুন পুড়ে গেছে। অনেকই বলে মুদি দোকানে প্রায় ১৫ থেকে ২০ লাখ ক্ষয়ক্ষতি হয়েছে। এবং অন্যান্য ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিব হোসেন বলেন, আগুনের খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর মধ্যে ৪টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে অনেক ক্ষতি হয়েছে। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।