সারাদেশ

উলিপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত

  প্রতিনিধি ১৬ আগস্ট ২০২৬ , ১:০০:৩৪ প্রিন্ট সংস্করণ

কুড়িগ্রামে উলিপুরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে ১৫ আগষ্ট সন্ধ্যা ৭ টায় উলিপুর উপজেলা বিএনপি অফিসে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ হায়দার আলী মিঞা,  উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী রিনা বেগম, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌর বিএনপির সদস্য সচিব সোলায়মান আলী সরকার, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইকবাল হোসেন চাঁদ, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রশিদা বেগম লতা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হামিদুর রহমান প্রমূখ।
পরে বেগম খালেদা জিয়ার মাগফেরাত ও দেশ জাতির শান্তি কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া করা হয়।

আরও খবর

Sponsered content