প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৫ , ১০:০১:২২ প্রিন্ট সংস্করণ
রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
তেজগাঁও থানা–পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। আর কলাবাগান থানা বলছে, ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনাটি কলাবাগান থানা এলাকায়। সার্ক ফোয়ারার পশ্চিম পাশের ককটেল বিস্ফোরণ ঘটে। এটি কলাবাগান থানার মধ্যে পড়েছে।’
তবে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে নিজে গিয়েছি। তবে সেটা আমাদের থানা এলাকায় পড়েনি। সেটা তেজগাঁও থানার মধ্যে পড়েছে।’














