সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গায়েবানা জানাজা ও দোয়া

  মো. অনিক দেওয়ান, স্টাফ রিপোর্টার ১ জানুয়ারি ২০২৬ , ৮:৪৫:১১ প্রিন্ট সংস্করণ

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে গায়েবানা জানাজা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (আজ) দুপুর ১২টার দিকে শহরের নিমতলা ঈদগাহ ময়দানে পৌর বিএনপির আয়োজনে এই গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত হয়। জানাজা ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ।

অনুষ্ঠানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত সবাই মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও খবর

Sponsered content