সারাদেশ

ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

  তানভীর সরদার, স্টাফ রিপোর্টার: ১৬ মে ২০২৬ , ১০:৫২:০৯ প্রিন্ট সংস্করণ

ঝিনাইদহে জেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের জোহান ড্রিম ভ্যালী পার্কে এ সভার আয়োজন করা হয়।

জেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সামছুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মমিনুর রহমান এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন।

সভায় জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা জেলার উন্নয়ন কর্মকাণ্ডে এনজিওগুলোর ভূমিকা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানবকল্যাণমূলক কার্যক্রম আরও সমন্বিত ও কার্যকরভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ের মাধ্যমে সমাজ উন্নয়নে এনজিওগুলোর ভূমিকা আরও শক্তিশালী করা প্রয়োজন।

সভা শেষে অংশগ্রহণকারীরা জেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও খবর

Sponsered content