সারাদেশ

তেঁতুলিয়ায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল

  মোঃ মিজানুর রহমান মিন্টু , স্টাফ রিপোর্টার ২১ জানুয়ারি ২০২৬ , ২:২৭:৪০ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় তেঁতুলিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বকর সিদ্দিক কাবুল এবং তেঁতুলিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, জিয়া পরিষদ, ওলামা দলসহ বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করে গেছেন। তিনি গণতন্ত্রের প্রতীক হিসেবে সারাজীবন মানুষের মাঝে আলোকবর্তিকা হয়ে বেঁচে থাকবেন।

পরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

আরও খবর

Sponsered content