সারাদেশ

দিনাজপুরের স্ত্রীকে হত্যা মামালায় স্বামী গ্রেপ্তার

  প্রতিনিধি ২১ আগস্ট ২০২৬ , ৫:২৫:৪০ প্রিন্ট সংস্করণ

‎দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার নবাবগন্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আশুতোষ চন্দ্র শীল (৫৮) উপজেলার ২নং বিনোদনগর ইউনিয়নের তর্পনঘাট (পালপাড়া) গ্রামের কালীপদ শীলের ছেলে।

নবাবগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অভিযুক্ত আশুতোষ চন্দ্র শীল তার স্ত্রী শ্রীমতী অনিতা রানীকে (৫৫) দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে তাদের চার ছেলের মধ্যে বড় ছেলে বিধান চন্দ্র শীল (৩১) তার মাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎মামলার বাদী বিধান চন্দ্র শীল বলেন, ‘আমার মাকে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স করে রংপুরে নিয়ে যাবার পথে আমাকে জানান আমার বাবা তাকে আঘাত করেছে। সেই কারণে আমার মা মারা গেছেন। মায়ের মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। আমি এর সুষ্ঠু বিচার চাই।’

নবাবগন্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বলেন, ‘নিহতের ছেলে তার বাবার বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

আরও খবর

Sponsered content