সারাদেশ

নওগাঁর নিয়ামতপুরে এসএসসিতে এক বিষয়ে ফেল করে বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

  নওগাঁ প্রতিনিধিঃ ১১ আগস্ট ২০২৬ , ১২:৫৫:০৬ প্রিন্ট সংস্করণ

নওগাঁর নিয়ামতপুরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে চায়না নামে এক শিক্ষার্থী তরল বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের পারইল গাঙ্গুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
চায়না ওই এলাকার সুজনের মেয়ে। সে নিয়ামতপুরের একটি বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরীক্ষার ফলাফল প্রকাশের পর এক বিষয়ে ফেল করার বিষয়টি জানতে পেরে অভিমানে বাড়িতে থাকা তরল বিষ পান করে চায়না। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসক জানান, বিষপানের শিকার ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর দ্রুত চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। বর্তমানে সে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আরও খবর

Sponsered content