সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষায় জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনাসভা ও শিক্ষক সমাবেশ

  মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধিঃ ১৬ আগস্ট ২০২৬ , ৫:১৮:০৬ প্রিন্ট সংস্করণ

নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনাসভা, দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ মহাদেবপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব শহিদুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব রেজাউল হক।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ও উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফ। এছাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের প্রতিনিধি তমিজ উদ্দিন (মান্দা), আতাউর রহমান (মহাদেবপুর), হাফিজুর রহমান (ধামইরহাট), আতিকুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ), আব্দুর রাজ্জাক (আত্রাই) ও এখলাস উদ্দিন (আত্রাই) সহ স্থানীয় শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

আরও খবর

Sponsered content