প্রতিনিধি ২৬ জানুয়ারি ২০২৬ , ৭:০০:৫৫ প্রিন্ট সংস্করণ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান পরিস্থিতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ অস্বীকৃতি জানানোর পর বিশ্ব ক্রিকেটর এর রেশ পড়েছে। পাকিস্তান বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। বয়কটের ইঙ্গিত দিয়েছেন। শেষপর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্তটা দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছ থেকে আসতে পারে।
এ নিয়ে আজ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন মহসিন নাকভি। বৈঠক শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আইসিসির বিষয়টি সম্পর্কে তাকে অবহিত করেছি এবং তিনি নির্দেশ দিয়েছেন যে আমরা সমস্ত বিকল্প বিবেচনা করেই এটি সমাধান করব। চূড়ান্ত সিদ্ধান্ত শুক্রবার অথবা আগামী সোমবার নেওয়া হবে বলে একমত হয়েছি।











