সারাদেশ

পার্বতীপুরে ফার্নিচার শ্রমিকদের ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

  রুকুনুজ্জামান, পার্বতীপুর প্রতিনিধি ৫ জুন ২০২৬ , ৪:১৮:২৪ প্রিন্ট সংস্করণ

 

দিনাজপুরের পার্বতীপুরে ফার্নিচার ট্রেড ইউনিয়ন (প্রস্তাবিত)-এর শ্রমিক সদস্যদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক ড. মো. জিয়াউল হক। সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পার্বতীপুর উপজেলা শাখার সভাপতি মো. ওসমান আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, পার্বতীপুর পৌরসভার মেয়রপ্রার্থী মো. রফিকুল ইসলাম, জেলা শাখার সহ-সভাপতি মো. রমজান আলী, জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মো. ইউসুফ আলী, সাবেক সভাপতি আবু সায়েম শাহ, উপজেলা শাখার উপদেষ্টা ও পার্বতীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কৈলাশ প্রসাদ সোনার এবং ফার্নিচার ট্রেড ইউনিয়ন (প্রস্তাবিত)-এর সভাপতি মো. বিপুল মোল্লা।

সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মপরিবেশের উন্নয়ন এবং কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা শ্রমিকদের সংগঠিত ও ঐক্যবদ্ধ থেকে নিজেদের অধিকার আদায়ে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

এ সময় শ্রমিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, পার্বতীপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক শ্রমিক ও সংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

আরও খবর

Sponsered content