সারাদেশ

বগুড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

  প্রতিনিধি ১৭ ফেব্রুয়ারি ২০২৬ , ২:০০:১০ প্রিন্ট সংস্করণ

বগুড়ায় মাদক ব্যবসায়ীরছুরিকাঘাতে আহত সুনীল বাঁশফোড় (২৩) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মাজফুজার রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত সুনীল বাঁশফোড় শহরের সেউজগাড়ি সুইপার কলোনীর সন্তোষ বাঁশফোড়ের ছেলে।

পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শহরের স্টেশন রোডে সেন্ট্রাল মসজিদের সামনে অনিক নামের এক মাদক ব্যবসায়ী সুনীল বাঁশফোড়ের কাছে ৫০০ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে তর্কবির্তকের এক পর্যায় অনিক তার কাছে থাকা চাকু বের করে সুনীলের পেটে ও উরুতে উপুর্যপরী আঘাত করে। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৯টার দিকে সুনীল বাঁশফোড় মারা যায়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মাজফুজার রহমান জানান, সুনীল বাঁশফোড়কে ছুরিকাঘাতের ঘটনায় তার বাবা সন্তোষ বাঁশফোড় বাদী হয়ে মাদক ব্যবসায়ী অনিকের নামে ১৫ ফেব্রুয়ারি সদর থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই মাদক ব্যবসায়ী অনিক পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content