সারাদেশ

বগুড়ায় বিএনপি নেতা বাদশা কে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

  বগুড়া প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৫ , ১১:০৫:৫৩ প্রিন্ট সংস্করণ


বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দৈনিক বগুড়া  সম্পাদক মো. রেজাউল করিম বাদশা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার বিকেলে তাকে দেখতে হাসপাতালে যান বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এ সময় তার সঙ্গে ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হুসাইন, প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ রেজাউল করিম বাদশার শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার দ্রুত সুস্থতা কামনা করেন।

অন্যদিকে, জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিনও রেজাউল করিম বাদশার রোগমুক্তি কামনা করেছেন।

আরও খবর

Sponsered content