রাশেদ, স্টাফ রিপোর্টার (বগুড়া) ৪ নভেম্বর ২০২৫ , ৭:২৪:০৩ প্রিন্ট সংস্করণ
বগুড়া সারিয়াকান্দিতে হুমায়ুন কবির (৩২) নামের এক যুবক ছুরিকাঘাতে আহতের ঘটনা ঘটেছে। যমুনা নদীতে মাছ শিকার নিয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার কালিতলা গ্রোয়েনবাঁধ এলাকায় এ ঘটনা ঘটেছে। হুমায়ুন কবির উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামের হান্নান প্রামানিকের ছেলে।
আহত হুমায়ুন কবির বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হুমায়ুন মাছ শিকারের জন্য যমুনা নদীতে যায়। এর আগে পের ৭ নং ওয়ার্ডে লালনের দোকানের সামনে এ ধরনের ঘটনা ঘটে। সেখানে তার প্রতিপক্ষ ইমরান নামের একজন যুবকের সাথে মাছের পাওনা টাকা নিয়ে কথার কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তার প্রতিপক্ষ তার পিঠে ধারালো ছুরি বা চাকু দিয়ে আঘাত করে। এতে হুমায়ুন কবির ঘটনাস্থলে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ছুরিকাঘাতে আহত হুমায়ুন কবির চিকিৎসাধীন রয়েছেন।
সারিয়াকান্দি থানার এস আই হাসান আলী বলেন, ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছি। তারপর আহত হুমায়ুনকে উদ্ধার করে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছি। এ বিষয়ে থানায় মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।




















