সারাদেশ

বরিশালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

  প্রতিনিধি ৫ জুলাই ২০২৬ , ১২:৩২:৫৫ প্রিন্ট সংস্করণ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় নুর মোহাম্মদ নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে; যার মধ্যে শেবাচিমেই মৃত্যুবরণ করেছে ৩৯ জন।

আজ রোববার এ তথ্য জানিয়েছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালকের কার্যালয়। মৃত শিশু নুর মোহাম্মদ (৬ মাস) বরিশালের বাকেরগঞ্জের মানপাশার বাসিন্দা রবিউলের সন্তান।

এর আগে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৩১ জন। একই সময় হাসপাতাল ছেড়েছেন ৫১ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ১৩১ জন।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ভান্ডার) ডা. আব্দুল মুনায়েম সাদ জানান, হাম উপসর্গে রোগী ভর্তির ও মৃত্যুর সংখ্যা কমেছে। নানা সংকটে হামের চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেলেও সবাই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন।

আরও খবর

Sponsered content