সারাদেশ

যেসব এলাকায় আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

  প্রতিনিধি ২৩ ফেব্রুয়ারি ২০২৬ , ৯:২২:৫৬ প্রিন্ট সংস্করণ

সিলেট নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় আজ সোমবার সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ট্রান্সফরমার মেরামত, সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।

গতকাল রবিবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা ৩৩ কেভি শ্রীরামপুর ও গোটাটিকর এবং ১১ কেভি শিববাড়ি, চান্দাই ও বিসিক ফিডারের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও নগরীর মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ি, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর এবং আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে ঐসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন।

আরও খবর

Sponsered content