নাহিম মিয়া, স্টাফ রিপোর্টার (সিলেট) ৩০ মার্চ ২০২৬ , ৯:৫৩:০০ প্রিন্ট সংস্করণ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা এবং বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুর রহমান নয়ন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস শাকুর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিবলী আতিকা তিন্নী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো. আশিকুল ইসলাম এবং ওয়্যারহাউজ ইন্সপেক্টর আবু সালেহ মোহাম্মদ জাকারিয়া খান।
এছাড়া সভায় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মইন উদ্দিন মিলন, সাংবাদিক আকবর রেদওয়ান মনা, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, উত্তর রণিখাই ইউপির চেয়ারম্যান মো. ফয়জুর রহমান, তেলিখাল ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিহাব উদ্দিন এবং বিজিবির কালাসাদেক বিওপির কমান্ডার জালাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।




















