সারাদেশ

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

  প্রতিনিধি ১৩ জুলাই ২০২৬ , ৭:৩৩:৩৯ প্রিন্ট সংস্করণ

বাস মালিক ও শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।পূর্বঘোষণা ছাড়াই পরিবহন শ্রমিকরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এর আগে গত ১৮ মে মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন। সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়।

আরও খবর

Sponsered content