অপরাধ

শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে শিশুর মৃত্যু

  ফারুক হাসান কাহার, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ৫ অক্টোবর ২০২৬ , ১০:০১:২৭ প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাস বয়সী হালিমা খাতুন নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলীম প্রামাণিক ওই গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে।

শিশুটির মা ফজিলা খাতুনের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী আলীম তাকে প্রায়ই নির্যাতন করতেন। সোমবার সকালে তাকে লাঠি দিয়ে আঘাত করলে কোলে থাকা ৯ মাসের শিশু হালিমার শরীরে লাঠির আঘাত লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা আব্দুল আলীমকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আরও খবর

Sponsered content