সারাদেশ

শিবগঞ্জে আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

  মোঃ অনিক দেওয়ান , স্টাফ রিপোর্টার ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৬:৩৭:১২ প্রিন্ট সংস্করণ

 

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিগঞ্জ খোঁচপাড়া গ্রামের একটি আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১টার সময় স্থানীয় আল কেশের মালিকানাধীন আমবাগানে হলুদ ও নীল রঙের টিস্যু শপিং ব্যাগের ভেতর ইংরেজি পত্রিকায় মোড়ানো অবস্থায় এসব অস্ত্র পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রগুলো উদ্ধার করে।

এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে তার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করে। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর

Sponsered content