সারাদেশ

শ্রীপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে ১,৯৫২ শিক্ষার্থী

  মহসিন মোল্যা, মাগুরা প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ , ৫:০১:৩৯ প্রিন্ট সংস্করণ

শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র

মাগুরার শ্রীপুর উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ হাজার ৯৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়। এর মধ্যে সাধারণ শাখায় ১ হাজার ৫৫০ জন, ভোকেশনাল শাখায় ১২৯ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২৭৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের অংশগ্রহণ বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রথম দিনের পরীক্ষায় মোট ১ হাজার ৩৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ২২ জন অনুপস্থিত ছিল, যাদের অধিকাংশই ছাত্রী।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়, হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, নাকোল রাইচরণ মাধ্যমিক বিদ্যালয় এবং খামারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিটি কেন্দ্র ও পরীক্ষার হল সিসিটিভির আওতায় রাখা হয়েছে, যাতে পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল গণি বলেন, উপজেলায় সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা চলছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক। তিনি শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।

আরও খবর

Sponsered content